
মরফিনসহ জিরিবামের যুবক গ্রেফতার
লক্ষীপুর: মাদকবিরোধী অভিযানে সাফল্য পেল বাঁশকান্দি পুলিশ। জাতীয় সড়কে অভিযান চালিয়ে ৯৯১ গ্রাম মরফিনসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সূত্রে জানা গেছে, রবিবার রাতে বাঁশকান্দি থানার উজান তারাপুর এলাকায় জাতীয় সড়কে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই যুবককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৯৯১ গ্রাম মরফিন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ধৃত যুবকের নাম আয়ুব হোসেন (৩১)। তাঁর পিতা আসিক উদ্দিন। তিনি প্রতিবেশী মণিপুরের জিরিবাম জেলার সোনাপুর গ্রামের বাসিন্দা।
ঘটনার পর তাঁর বিরুদ্ধে NDPS আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। সোমবার তাঁকে আদালতে হাজির করা হয়। এই মাদক পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জিরিবাম থেকে কাছাড়ে মাদক প্রবেশের অভিযোগ দীর্ঘদিনের। পুলিশের ধারাবাহিক অভিযানের মধ্যেও ফের বিপুল পরিমাণ মরফিন উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।
মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি উঠছে বিভিন্ন মহলে।
#Banskandi #Lakhipur #Jiribam #Cachar #Morphine #DrugSeized #DrugBust #AntiDrugOperation #AssamPolice #NDPSAct #BarakValley #BreakingNews