মুর্শিদাবাদের সাগরপাড়ায় বে*আইনি মদ বিক্রির অভি*যোগ, ২০ লিটার দেশি মদ-সহ গ্রেফতার সুশান্ত রায়।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সাগরপাড়া থানার পুলিশের অভিযান। নীলাম্বরপাড়া মাঠ থেকে ৪৬ বছরের সুশান্ত রায়কে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি প্লাস্টিকের জারে থাকা মোট ২০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে অর্থের বিনিময়ে অবৈধভাবে মদ বিক্রির কথা স্বীকার করেন ওই ব্যক্তি। বৈধ লাইসেন্স বা অনুমতিপত্র দেখাতে না পারায় আইনানুগ প্রক্রিয়া মেনে তাঁকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া মদও জব্দ করেছে পুলিশ।
ঘটনায় Bengal Excise Act-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া শুরু হয়েছে। ধৃতকে বহরমপুর আদালতে পাঠানো হয়েছে।
#Sagarpara #Murshidabad #IllegalLiquor #PoliceAction #WestBengalNews