বুধবার গভীর রাতে নদিয়ার পলাশিপাড়া থানার পুলিশ ধাওয়াপাড়া পশ্চিমপাড়ায় লালচাঁদ শেখের বাড়িতে অভিযান চালায়। তল্লাশিতে প্রায় ৩০০ গ্রাম হে/রো/ইন, নগদ ১১ লক্ষ ৫ হাজার ৩০০ টাকা, প্রায় ১২০ গ্রাম সোনার গয়না ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়।
এই ঘটনায় বাড়ির মালিক লালচাঁদ শেখ ও তাঁর স্ত্রী হারেজা শেখকে গ্রে/ফ/তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মা/দ/কের উৎস এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ধৃতদের আদালতে পেশ করা হয়েছে। #Palashipara