
১৮-র আগেই সংসার! বড়ঞায় পুলিশের জালে যুবক
বিয়ের বয়সই হয়নি ১৮, তার আগেই সংসার আর গর্ভধারণ! নাবালিকাকে ঘিরে এমনই গুরুতর অভিযোগে তোলপাড়। অভিযোগের সূত্র ধরে এবার আইনি পদক্ষেপ, বড়ঞায় গ্রেপ্তার এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিয়া গ্রামের বাসিন্দা অসীম শেখের সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়েছিল, যখন তাঁর বয়স প্রায় ১৭ বছর। অভিযোগ, নাবালিকা অবস্থায় তিনি গর্ভবতী হন।
গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ ওই গর্ভবতী তরুণীকে বর্ধমানের এক বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। প্রথমে কর্তব্যরত চিকিৎসক সিজারিয়ান অস্ত্রোপচার করতে অনিচ্ছা প্রকাশ করেন বলে অভিযোগ। পরদিন, ২৮ সেপ্টেম্বর প্রসববেদনা শুরু হলে তাঁর সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়।
ঘটনায় নাবালিকার বয়স ও বিয়ের সময়কার পরিস্থিতি সামনে আসতেই বাল্যবিবাহের অভিযোগও উঠে এসেছে। এই প্রেক্ষিতে বর্ধমান থানায় লিখত অভিযোগের ভিত্তিতে বড়ঞায় এক যুবকের গ্রেপ্তার করে পুলিশ। ১৮ বছরের আগে বিয়ে দেওয়ার চেষ্টা করলে এবার সাবধান! বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। নাবালিকার সুরক্ষা নিয়ে কোনওরকম আপস নয়—আইন ভাঙলে হতে পারে কড়া আইনি পদক্ষেপ। তাই সময় থাকতে সতর্ক হোন, নাবালিকার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলবেন না। বাল্যবিবাহ বন্ধ করুন, আইন মেনে চলুন, নইলে আইনের মুখোমুখি হতে প্রস্তুত থাকুন।
#burwan #murshidabad #BJPGovernment #wbppolice #childmarriage #ChildDevelopment #news #MurshidabadNews #bangladarshan #WestBengal