হুগলির জাঙ্গিপাড়া থানার বিশেষ অভিযান | অবৈধ শব্দবাজি উদ্ধার
অবৈধ শব্দবাজির বিরুদ্ধে জাঙ্গিপাড়া থানার কড়া পদক্ষেপ।
গত ০৬.১১.২০২৬ তারিখে জাঙ্গিপাড়া থানার পুলিশ অ্যান্টপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ শব্দবাজি উদ্ধার করে। এই অভিযানে মোট ৫২ (বাহান্ন) কেজি অবৈধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
⚖️ আইনি পদক্ষেপ:
এই ঘটনায় জাঙ্গিপাড়া থানায় Jangipara PS Case No. 463/26, dated 06.11.2026, U/S 223/288 BNS read with Sections 24/26 of the West Bengal Fire Services Act, 1950 ধারায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।
হুগলির জাঙ্গিপাড়া থানার পক্ষ থেকে সকলের কাছে আবেদন:
শব্দদূষণ ও পরিবেশ দূষণ রোধে অবৈধ শব্দবাজি ব্যবহার, বিক্রি ও মজুত করা থেকে বিরত থাকুন। আইন মেনে চলুন এবং সাধারণ মানুষের শান্তি, নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় পুলিশকে সহযোগিতা করুন।
আপনার সচেতনতাই পারে একটি নিরাপদ ও দূষণমুক্ত সমাজ গড়ে তুলতে।
JANGIPARA POLICE STATION
HOOGHLY RURAL POLICE DISTRICT
#newsvlog