#Breaking সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন জ্ঞানেশ কুমার? ‘আমরা সংশোধিত Form-6 অনুমোদন করিনি’, সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের দাবির সঙ্গে ভিন্নমত CJI-এর।
নয়াদিল্লি, ৫ অক্টোবর: ভোটার তালিকায় নতুন ভোটারের নাম অন্তর্ভুক্তির জন্য ব্যবহৃত Form-6 নিয়ে নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টের বক্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সোমবার এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট করে জানিয়েছেন, সুপ্রিম কোর্ট Form-6-এর কোনও সংশোধিত সংস্করণ অনুমোদন করেনি। আদালত আরও জানিয়েছে, Form-6-এ পরিবর্তন কে এবং কীভাবে করল, তা নথি দেখে খতিয়ে দেখা হবে।