Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
India
Coronavirus
किसान
कांग्रेस
Accident
Congress
Modi
Delhi
Viral
Up
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Mp
Madhyapradesh
Pmmodi
Kerala
Rahulgandhi
Chhattisgarh
Uttarpradesh
Haryana

টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ত্রিপুরায়,ঘরছাড়া ১১ হাজার মানুষ, ৪ হাজারের বেশি বাড়ির ক্ষতি Bengal icon news টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ত্রিপুরায়। তিনটি জেলা প্লাবিত হয়েছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। আগামী দিনে বৃষ্টি আরও বাড়বে। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।বন্যায় প্লাবিত হয়েছে ঊনকোটি, ধলাই এবং খোয়াই জেলা। বৃষ্টি এবং বন্যায় গোটা রাজ্যে চার হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত। ১১ হাজার মানুষ ঘরছাড়া। তবে এখনও পর্যন্ত বৃষ্টি বা বন্যার কারণে কোনও প্রাণহানি ঘটেনি। নিচু এলাকাগুলি থেকে বাসিন্দাদের নিরাপদে সরানোর ব্যবস্থা করা হয়েছে। মনু নদী বিপদসীমার উপর দিয়ে বইছিল। জলস্তর কিছুটা কমলেও আশঙ্কা এখনও দূর হয়নি আবহাওয়া দফতরের পূর্বাভাসে।রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের শীর্ষকর্তা সনৎকুমার দাস জানিয়েছেন, ঊনকোটি জেলার ৬ হাজার ৬৮ জনকে ৩৫টি ত্রাণশিবিরে স্থানান্তরিত করা হয়েছে। অন্য দিকে, ধলাই এবং খোয়াই জেলায় ৪ হাজার ৯০৯ জনকে ত্রাণশিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। দাস বলেন, ‘‘বুধ এবং বৃহস্পতিবারের ভারী বৃষ্টিতে প্লাবনের কারণে ১১ হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। ৪০২৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’’ প্রশাসন সূত্রে খবর, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ঊনকোটি জেলার। তার পরেই খোয়াই এবং ধলাই জেলা। ঊনকোটিতে ৩৫টি ত্রাণশিবির তৈরি করা হয়েছে। খোয়াইয়ে ২৪টি এবং ধলাইয়ে ২০টি শিবির গড়ে তোলা হয়েছে। উত্তর ত্রিপুরায় একটি শিবির তৈরি করা হয়েছে। খোয়াইয়ে বহু জায়গায় ধস নেমেছে।

MORE NEWS