
#horoscope: আজকের রাশিফল ২৬/৬/২০২৬
মেষ/ Aries রাশিফল Rashifal :কোনো অনাকাঙ্খীত ঘটনার কারনে আপনার সম্মান ও মর্যাদা বাড়তে পারে। অধিনস্ত কর্মচারীদের উপর অধিক নির্ভরশীলতা আপনাকে লোকশানে ফেলতে পারে। ব্যবসায় কর্মচারীদের কাজের সঠিক হিসাব নিন।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : আপনার প্রিয়মানুষ আজ আপনার জন্য অপেক্ষা করে থাকতে পারে। তার জন্য একটি সুন্দর বিকেল পরিকল্পনা করুন। আজ আপনার জীবনে বিভিন্ন রকম সমস্যার সমাধান হতে পারে।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : আপনি নিজের সম্পত্তির দিকে নজর দিন। আজ যদি আপনি আপনার সঙ্গীর থেকে অন্য কাউকে বেশি সুযোগ দেন তবে আপনার সঙ্গী আপনার ওপর ক্ষিপ্ত হতে পারে। আজ আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে।
কর্কট/ Cancer রাশিফল Rashifal : সঙ্গে কিছুটা সময় কাটান তাদের সঙ্গে আপনার সমস্যা গুলো ভাগ করে নিন। ভালোবাসার দিক দিয়ে আজ একটি সুন্দর দিন হতে চলেছে। আজ কোনো পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যেতে পারেন।
সিংহ/ Leo রাশিফল Rashifal : কোনো ভুল চিন্তা করে সময় নষ্ট করবেন না। আজ আপনি আর্থিক দিক দিয়ে লাভবান হতে পারেন। আপনার রসিক মনোভাব আপনার চারিপাশের মানুষদের আনন্দ দিতে পারে। একতরফা ভালোবাসায় শুধু বিষাদ উপহার পাবেন। আপনার না হেরে যাওয়া মনোভাব কোনো জয় বয়ে আনবে।
কন্যা/ Virgo রাশিফল Rashifa : আর্থিক উন্নতিতে বন্ধুর সাহায্য লাভ। পারিবারিক বিষয়ে বড় ভাই বোনের কোনো পরামর্শ বা সাহায্যে উপকৃত হবেন। ঠিকাদারী কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে। বকেয়া বেতন আদায়ের চেষ্টা সফল হতে পারে। বন্ধুদের সাথে দিনের শেষে দেখা হওয়ার সুযোগ রয়েছে।
তুলা/ Libra রাশিফল Rashifal : কথা খুব বুঝে বলবেন, অপমানিত হওয়ার আশঙ্কা আছে। কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। বয়সে ছোট কারও কাছ থেকে কোনও বিষয়ে সাহায্য পেতে পারেন।কোনও নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। আজ সারা দিন নানা দিক থেকে কাজের সুযোগ আসতে পারে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : ব্যবসায় আশানুুরুপ লাভ হবে। রেস্টুরেন্ট ও ফাস্টফুড ব্যবসায় কাঙ্খীত মুনাফার আশা রয়েছে। সাংসারিক কাজে শ্যালক শ্যালিকা বা দেবর ননদের সাহায্য পেতে পারেন। সঞ্চয়ের প্রচেষ্টায় সফল হতে পারবেন। বহুদিনের পুরোন টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal : প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। আজ সহকর্মীর ভাল ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না। বাড়ি তৈরির শুভ সময় দেখা যাচ্ছে।পরিবারে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন।
মকর/ Capricorn রাশিফল Rashifal : দিনটি পারিবারিক কাজে ব্যস্ততার। গৃহ পরিবর্তন বা গৃহস্থালী কোনো কাজে ব্যস্ত থাকতে পারেন। আত্মীয় পরিজনের সাহায্য প্রয়োজন হবে। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত আলাপ আলোচনায় চলতে থাকা দীর্ঘসূত্রিতা কাটতে শুরু করবে। সাংসারিক জীবনে মায়ের সাহায্য পাওয়ার সুযোগ আসবে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : আজ আপনি নিজের শরীরের ওপর নজর দেবার ভালো একটি সময় পাবেন। আপনি যদি কোনো সময় একা অনুভব করেন তবে আপনি আপনার কথা গুলো আপনার পিতা-মাতার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনার আর্থিক দিক দিয়ে উন্নতি হবে।
মীন/ Pisces রাশিফল Rashifal : জীবন সাথীর সাথে চলতে থাকা সকল মান অভিমানের অবসান হতে পারে। চাকরির পাশাপাশি নিজের ব্যবসা আরম্ভ করার চেষ্টা সফল হতে পারে। খুচরা বিক্রয় বা কমিশনের কাজে কাঙ্খীত আয় রোজগারের সম্ভাবনা।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত GNE বাংলার নেই। GNE বাংলা জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।