Public App Logo
Jansamasya
हादसा
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
कांग्रेस
Accident
Congress
Modi
Delhi
Viral
Crime
Up
अमित_शाह
Bollywood
दिल्ली
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Mp
Nsui
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
यूपी
Uttarpradesh

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে পারবেন বাড়ির ক্রেতারা, এমনই একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট একটি ঘটনা প্রসঙ্গে স্পষ্ট জানিয়েছে, শুধু বাড়ি হস্তান্তর হয়ে গেলেই ক্রেতার ক্ষতিপূরণ চাওয়ার অধিকার শেষ হয়ে যায় না। নির্মাণ সংস্থা নির্ধারিত সময়ে গোটা প্রকল্প শেষ করতে ব্যর্থ হলে সেই বিলম্বের কারণে ক্রেতাদের যে আর্থিক ও মানসিক ক্ষতি হয়, তার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করার অধিকার তাঁদের রয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে তাঁদের দীর্ঘদিন ভাড়া দিয়ে থাকতে হয়, একই সঙ্গে হোম লোনের EMI-ও চালিয়ে যেতে হয়। এই অতিরিক্ত আর্থিক বোঝার বিষয়টিকেও যথেষ্ট গুরুত্ব দিয়েছে আদালত। বিচারপতি বিক্রম নাথ এবং ভি মোহনার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এনসিডিআরসি-র আদেশকে চ্যালেঞ্জ করে এক ফ্ল্যাট ক্রেতার করা আবেদনের ভিত্তিতে এই রায় দেয়। ওই ক্রেতা ২০০৩ সালের জানুয়ারিতে দিল্লির একটি সমবায় গ্রুপ হাউজিং সোসাইটির সদস্য হন এবং একটি ফ্ল্যাট পান। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ফ্ল্যাটের দখল পেতে বিলম্বের জন্য ক্ষতিপূরণের দাবি অবশ্যই প্রকৃত দখল হস্তান্তরের পূর্ববর্তী সময় থেকে উদ্ভূত হয়। আদালত গত ৪ জুনের রায়ে বলেছে, 'পরবর্তীতে ফ্ল্যাটের দখল প্রাপ্তি, শুধুমাত্র সেই কারণে কথিত বিলম্বের জন্য ক্ষতিপূরণের দাবির নিষ্পত্তির আবেদন করার জন্য বরাদ্দগ্রহীতার অধিকারকে বিলুপ্ত করতে পারে না।' ফ্ল্যাটের দখল হস্তান্তরে বিলম্বের কারণে পরিষেবার ঘাটতির অভিযোগ এনে আপিলকারী জেলা উপভোক্তা ফোরামে একটি অভিযোগ দায়ের করেছিলেন।

Kolkata, Kolkata | Jun 27, 2026