সারনা ধরম মালদা জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার আদিবাসীদের এক সম্মেলন হয়ে গেল পুরাতন মালদার খেড়িবাড়ি ফুটবল মাঠে। এই উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে প্রথমে বিভিন্ন জেলা থেকে আগত আদিবাসীদের নিয়ে এক র্যা লি আয়োজন করা হয়।র্যা লি শুরু হয় আট মাইল স্ট্যান্ড থেকে। যা আট মাইল থেকে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে সম্মেলনের সভা স্থলে পৌঁছায়। এরপর শুরু হয় সম্মেলন সম্মেলনের মূল দাবী সারনা ধর্মের নিজস্ব কলম কোর্ড চালু করা, আদিবাসীদের বিভিন্ন পূজা পার্বণের দিনে সরকারি ছুটি ঘোষণা ইত্যাদি ছিল অন্যতম।