Public App Logo
Jansamasya
News
Maharashtra
Bjp
National
Police
Bihar
India
Coronavirus
कांग्रेस
मौत
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
मध्यप्रदेश
Bollywood
Breakingnews
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Uttarpradesh
Haryana
Uttarakhand
Crimenews
Karnataka
Education
Rss
Firozabad

পূর্ব বর্ধমানের কালনায় রথযাত্রার দিন হাত-সহ জগন্নাথদেবকে দর্শন করতে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সারা বিশ্বে যেখানে প্রভু জগন্নাথদেবকে ‘ঠুঁটো’ বা হাতবিহীন রূপে দেখার নিয়ম, সেখানে কালনার এই অনন্য এবং ব্যতিক্রমী রূপটিই সাধারণ ভক্তদের প্রধান আকর্ষণ।কালনার জগন্নাথতলার মন্দিরে সারা বছর অসম্পূর্ণ বিগ্রহ পূজিত হলেও বছরে মাত্র ৩ দিন (রথযাত্রা, স্নানযাত্রা এবং উল্টোরথ) জগন্নাথদেব ও বলরামের মূর্তিতে পিতলের তৈরি হাত যুক্ত করা হয়। তবে সুভদ্রা দেবী তাঁর চিরাচরিত রূপেই (হাত ছাড়া) রথে বসেন।লোককথা অনুযায়ী, বহু বছর আগে বর্ধমানের তৎকালীন মহারাজা স্বপ্নে দেখেন যে প্রভু তাঁর কাছে জানতে চাইছেন, "জগন্নাথের হাত কই?" এরপরই রাজার নির্দেশে বিগ্রহে হাত লাগানোর রীতি শুরু হয়, যা প্রায় ২৫০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে।বর্ধমান রাজপরিবারের প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী রথযাত্রা ও মেলা উৎসবটি শতাব্দী প্রাচীন এক গৌরবময় পরম্পরা বহন করে চলেছে।রথের দিন উৎসবের পরিবেশএই বিশেষ দিনে কালনা শহরের ভাগীরথী নদীর পাড়ে বিশাল মেলা বসে। প্রতি বছরের মতো এবারও দূর-দূরান্ত থেকে হাজার হাজার পূর্ণ্যার্থী কালনার এই ভিন্নরূপী জগন্নাথদেবের টানে এসে রথের রশিতে টান দিয়েছেন। বর্ধমান রাজপরিবারের প্রতিষ্ঠিত কালনার লালজি মহারাজের রথযাত্রা ২৮৭ বছরে পড়ল। এবার এই রথ সরকারি অনুদান পাওয়ায় জৌলুস যেমন বেড়েছে, তেমনই বর্ণাঢ্য আয়োজন করা হয়।প্রশাসনের পক্ষ থেকে ভিড় সামাল দিতে এবং উৎসবকে নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তা ও ট্রাফিকের ব্যবস্থা নেওয়া হয়।

Kolkata, Kolkata | Jul 17, 2026

MORE NEWS

Kolkata, Kolkata | Jul 17, 2026

নিউটাউনের ইস্টার্ন হাই আবাসনে এক বৃদ্ধার ফ্ল্যাট জোরপূর্বক দখল করে রাখার অভিযোগে বিজেপি নেতা বরুণ বিশ্বাসকে আটক করার সময় উত্তেজিত জনতা তাঁর ওপর ‘ডিম থেরাপি’ চালায়। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বদের ওপর ডিম ছোড়ার একাধিক ঘটনা ঘটলেও, রাজ্যে কোনো বিজেপি নেতার ওপর এই ধরণের ডিম হামলার ঘটনা এটাই প্রথম বলে মনে করা হচ্ছে। নিউটাউনের ওই বিলাসবহুল আবাসনে অনিতা বন্দ্যোপাধ্যায় নামের এক বৃদ্ধার ফ্ল্যাট ২০১৮ সাল থেকে ভাড়া নিয়েছিলেন বরুণ বিশ্বাস। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তিনি ফ্ল্যাট ছাড়ছিলেন না। বৃদ্ধার দাবি অনুযায়ী, ২০১৯ সালের মার্চ মাস থেকে কোনো ভাড়া দেওয়া হয়নি এবং বকেয়া ভাড়ার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৬ লক্ষ টাকা। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলার পর, আদালতের নির্দেশের ভিত্তিতে ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) রাতে নিউটাউন থানার পুলিশ ওই আবাসনে গিয়ে অভিযুক্ত নেতাকে আটক করে। পুলিশ যখন বরুণ বিশ্বাসকে আটক করে নিয়ে যাচ্ছিল, তখন আবাসনের বাসিন্দা ও স্থানীয় উত্তেজিত জনতা তাঁকে ঘিরে ধরে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করে। সেই সময়ই ক্ষুব্ধ জনতা তাঁকে লক্ষ্য করে ব্যাপক ডিম ছোড়ে। ডিম ছোড়ার পাশাপাশি তাঁকে ধাক্কাধাক্কি ও চড়-ঘুষি মারা হয় বলেও অভিযোগ উঠেছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং পুরো ঘটনাটির আইনি তদন্ত শুরু করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও ফ্ল্যাট দখল করে রাখার অভিযোগে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করেছিল পুলিশ। সেবারও তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল। এবার একই ধরনের অভিযোগে বিজেপি নেতার গ্রেফতারি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নিউটাউনের ইস্টার্ন হাই আবাসনে এক বৃদ্ধার ফ্ল্যাট জোরপূর্বক দখল করে রাখার অভিযোগে বিজেপি নেতা বরুণ বিশ্বাসকে আটক করার সময় উত্তেজিত জনতা তাঁর ওপর ‘ডিম থেরাপি’ চালায়। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বদের ওপর ডিম ছোড়ার একাধিক ঘটনা ঘটলেও, রাজ্যে কোনো বিজেপি নেতার ওপর এই ধরণের ডিম হামলার ঘটনা এটাই প্রথম বলে মনে করা হচ্ছে। নিউটাউনের ওই বিলাসবহুল আবাসনে অনিতা বন্দ্যোপাধ্যায় নামের এক বৃদ্ধার ফ্ল্যাট ২০১৮ সাল থেকে ভাড়া নিয়েছিলেন বরুণ বিশ্বাস। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তিনি ফ্ল্যাট ছাড়ছিলেন না। বৃদ্ধার দাবি অনুযায়ী, ২০১৯ সালের মার্চ মাস থেকে কোনো ভাড়া দেওয়া হয়নি এবং বকেয়া ভাড়ার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৬ লক্ষ টাকা। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলার পর, আদালতের নির্দেশের ভিত্তিতে ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) রাতে নিউটাউন থানার পুলিশ ওই আবাসনে গিয়ে অভিযুক্ত নেতাকে আটক করে। পুলিশ যখন বরুণ বিশ্বাসকে আটক করে নিয়ে যাচ্ছিল, তখন আবাসনের বাসিন্দা ও স্থানীয় উত্তেজিত জনতা তাঁকে ঘিরে ধরে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করে। সেই সময়ই ক্ষুব্ধ জনতা তাঁকে লক্ষ্য করে ব্যাপক ডিম ছোড়ে। ডিম ছোড়ার পাশাপাশি তাঁকে ধাক্কাধাক্কি ও চড়-ঘুষি মারা হয় বলেও অভিযোগ উঠেছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং পুরো ঘটনাটির আইনি তদন্ত শুরু করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও ফ্ল্যাট দখল করে রাখার অভিযোগে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করেছিল পুলিশ। সেবারও তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল। এবার একই ধরনের অভিযোগে বিজেপি নেতার গ্রেফতারি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Kolkata, Kolkata | Jul 17, 2026