অবৈধ আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার, ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ
মঙ্গলবার রাতে বিশেষ মোবাইল ডিউটির সময় গোপন সূত্রে খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ সারডাঙ্গা গ্রামে অভিযান চালায়। অভিযানে কান্দি থানার নওয়াপাড়া এলাকার বাসিন্দা নুরফাত শেখকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি ৭.২ মিমি তাজা কার্তুজ ও একটি টোটো-সহ গ্রেফতার করা হয়। আগ্নেয়াস্ত্রের বৈধ লাইসেন্স দেখাতে না পারায় তাকে গ্রেফতার করা হয়। বুধবার কান্দি মহকুমা আদালতে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হলে বিচারক তদন্তের স্বার্থে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
#bhartpur #bhratpurnews #news #banglanews #news #kandi #murshidabad #murshidabadnews
#bangladrashan