
মুর্শিদাবাদের সন্ন্যাসীডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বীরভূমের নলহাটির চামটি বাগানের উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ এক মহিলাকে ঘিরে উদ্বেগ ছড়িয়েছে। নিখোঁজ মহিলার নাম নুরেলা বিবি। তাঁর সন্ধানে পরিবারের তরফে সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, নুরেলা বিবির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪৫ বছর। তিনি আজ সকাল দশটা নাগাদ সন্ন্যাসীডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বাবার বাড়ি চামটি বাগানের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। কিন্তু এরপর থেকেই তাঁর সঙ্গে পরিবারের আর কোনও যোগাযোগ নেই। বিভিন্ন জায়গায় খোঁজ করেও এখনও তাঁর সন্ধান মেলেনি বলে পরিবারের দাবি।
নিখোঁজ নুরেলা বিবির গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি এবং গঠন মাঝারি। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল কলাপাতা রঙের শাড়ি। তাঁর বাবার বাড়ি নলহাটি থানার অন্তর্গত চামটি বাগান, ছোট পোধরা গ্রামে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও সহৃদয় ব্যক্তি যদি নুরেলা বিবিকে কোথাও দেখে থাকেন কিংবা তাঁর সম্পর্কে কোনও তথ্য পেয়ে থাকেন, তাহলে দেরি না করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
📞 যোগাযোগ: ৮২৯৩৫০৪৪০৭
নুরেলা বিবির সন্ধানে পরিবারের সদস্যরা এখন উদ্বেগের মধ্যে রয়েছেন। তাই মানবিকতার স্বার্থে খবরটি বেশি করে শেয়ার করার আবেদন জানানো হয়েছে। আপনার একটি তথ্যই হয়তো একজন নিখোঁজ মানুষকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে।