Public App Logo
অন্তিম বার্তায় কী লিখে গেলেন তৃণমূলের প্রবীণ নেতা? #AshishBanerjee #TMC #Trinamool #harrsnews #Rampurhat এক পয়সাও দুর্নীতি করিনি...'! প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, বিস্ফোরক শেষ চিঠি। বীরভূমের রামপুরহাটে প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার। বাড়ির দলীয় কার্যালয় থেকে দেহ উদ্ধার, ঘটনাস্থলে রামপুরহাট থানার পুলিশ। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। সাত সকালে গোটা রামপুরহাট শহর জুড়ে ছড়িয়ে পড়ে প্রাক্তন বিধায়ক ড: আশিস বন্দ্যোপাধ্যায় আর আমাদের মধ্যে নেই।খবরের সত্যতা যাচাই করতে গিয়ে জানা যায় রামপুরহাটের পাঁচ বারের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় তাঁর রামপুরহাট হাটতলার বাড়ির অফিস ঘরে মৃত্যু দেহ । মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।কি কারণে এই আত্মহত্যা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী বা বিধায়কই নন শুধু, বিধানসভার ডেপুটি স্পিকারও ছিলেন আশিস। তিনি তারাপীঠ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানও ছিলেন। ওই তারাপীঠ উন্নয়ন পর্ষদে ব্যাপক দুর্নীতি হয় বলে ভোটে জিতে আসার পর অভিযোগ তোলে বিজেপি। সেই নিয়ে শুরু হয় তদন্ত। রাজ্যের তরফে তারাপীঠ উন্নয়ন পর্ষদের জন্য বরাদ্দ, প্রায় ৫০০ কোটি টাকা নয়ছয় হয়েছে, তাতে আশিস-সহ অন্যরা জড়িত ছিল বলে অভিযোগ তুলেছিল বিজেপি। শুধু তাই নয়, রামপুরহাট পুরসভাতে ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক ধ্রুব। রামপুরহাট পুরসভাতেও বড় ভূমিকা ছিল আশিসের। সকলের অনুযোগ, অভিযোগ শুনতেন তিনি। তাঁর রহস্যমৃত্যুতে উত্তেজনা ছড়িয়েছে বরাবর পরিচ্ছন্ন ভাবমূর্তি ছিল। ক্ষমতায় এসে দুর্নীতির অভিযোগ তোলে বিজেপি। শুরু হয় তদন্ত। শেষে পার্টি অফিস থেকেই... চিঠি তে লেখা রয়েছে দুর্নীতি করেনি.. - Kaliaganj News