ঝাড়গ্রামের মানিকপাড়া রেঞ্জের বড়াশুলির জঙ্গলে হাতির দলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সময় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। প্রায় ৪০ থেকে ৫০টি হাতির একটি দলকে বনদপ্তরের কর্মীরা ড্রাইভ করে নিরাপদ স্থানে পাঠানোর চেষ্টা করছিলেন। সেই সময় দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ১০ থেকে ১২টি হাতি। এরপরই বনদপ্তরের একটি ঐরাবত গাড়ির উপর তাণ্ডব চালায় হাতির দল।বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, হাতির দলকে জঙ্গল থেকে নিরাপদ দিকে সরিয়ে নিয়ে যাওয়ার অভিযান চলাকালীন হঠাৎ কয়েকটি হাতি উত্তেজিত হয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই তারা বনদপ্তরের গাড়িটিকে লক্ষ্য করে আক্রমণ চালায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে গাড়ির চালক দ্রুত গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে পালিয়ে যান। ফলে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।হাতির আক্রমণে বনদপ্তরের ঐরাবত গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির ভিতরে থাকা বিভিন্ন সরঞ্জামও নষ্ট হয়ে গেছে বলে জানা গিয়েছে।
#JhargramNews #jangalmahalbarta #elephant