Public App Logo
Jansamasya
हादसा
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
कांग्रेस
Accident
Congress
Modi
Delhi
Viral
Crime
Up
अमित_शाह
Bollywood
दिल्ली
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Mp
Nsui
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
यूपी
Uttarpradesh

কলকাতায় আপাতত কোনো হকার উচ্ছেদ করা হবে না এবং আগামী ১৫ দিনের মধ্যে শহরজুড়ে 'নো-হকিং জোন' এবং বৈধ হকারদের চিহ্নিত করতে একটি নতুন সমীক্ষা (Survey) শুরু হবে। কলকাতা পুরসভায় (KMC) টাউন ভেন্ডিং কমিটির (TVC) গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট সম্প্রতি উচ্ছেদ অভিযানের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার পরেই এই পদক্ষেপ গ্রহণ করা হলো।শনিবার পালাবদলের পর এই প্রথম কলকাতা পুর সভায় টাউন ভেন্ডিং কমিটির সদস্য, কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এমনটাই সিদ্ধান্ত হয়েছে বলে জানালেন টাউন ভেনডিং কমিটির সদস্যরা। কলকাতা পুরসভার প্রশাসক ও কমিশনার স্মিতা পান্ডের নেতৃত্বে কলকাতা পুর সভার হকার সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানালেন হকার সংগ্রাম কমিটি সভাপতি শক্তিমান ঘোষ। বৈঠকে শহরের সমস্ত ফুটপাথের এক-তৃতীয়াংশ (১/৩) জায়গা শুধুমাত্র হকারদের জন্য বরাদ্দ থাকবে। বাকি দুই তৃতীয়াংশ পথচারী দের জন্য ছেড়ে রাখতে হবে বলে সিদ্ধান্তের কথা জানিয়েছেন শক্তিমান ঘোষ। নিয়ম অনুযায়ী হকারদের সেই সীমানা নির্ধারণ করা হয়েছে। সেটা মেনেই মেনে বসতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। বিগত সরকারের আমলে ৮৭২৭ জন হকারদের ভেন্ডিং সার্টিফিকেট প্রদান করার কথা হলেও এখন পর্যন্ত সেটা করে উঠা সম্ভব হয়নি। ফলে হাকর দের নিয়ে নতুন করে সমীক্ষা হবে বলে বৈঠকে সদস্যদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন টাউন ভেন্ডিং কমিটির চেয়ারম্যান ও কলকাতা পুর সভার প্রশাসক ও কমিশনার স্মিতা পান্ডে এছাড়াও বিশেষ করে স্কুল, কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রবেশ দ্বার-সহ যেখনে যেখনে হকিং জোন রয়েছে। সেই সব জায়গায় কোনো হকার বসতে পারবে না।

Kolkata, Kolkata | Jun 27, 2026