Public App Logo
রাজবংশী সমাজের গর্ব মেঘা রায়, জাতীয় অ্যাথলেটিক মিটে বাংলার প্রতিনিধিত্ব শিলিগুড়ির ইসাবেলা হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী রাজবংশী কন্যা মেঘা রায় অনূর্ধ্ব-১৭ বালিকা ৪×১০০ মিটার রিলে দলে নির্বাচিত হয়েছে। ফালাকাটার রেমন্ড মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত আঞ্চলিক অ্যাথলেটিক মিটে দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে এই নির্বাচন। আগামী অক্টোবরে হায়দরাবাদের সেন্ট জোসেফ’স স্কুলে অনুষ্ঠিত CISCE National Athletic Meet-এ আঞ্চলিক দলের হয়ে প্রতিনিধিত্ব করবে মেঘা। মে ২০২৬ থেকে নিয়মিত প্রশিক্ষণের ফলেই এসেছে এই সাফল্য। মেঘার এই কৃতিত্বে গর্বিত রাজবংশী সমাজ। - Dinhata 2 News