গোপন সূত্রে খবর পেয়ে ফের প্রচুর পরিমানে বিস্ফোরক উদ্ধার করল বীরভূমের রামপুরহাট থানার পুলিশ, গ্রেফতার ১
রামপুরহাট থানার আয়াস গ্রামের বাথানপাড়া এলাকায় শরিফুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় রামপুরহাট থানার পুলিশ , সেখানে উদ্ধার হয় প্রচুর পরিমাণে বিস্ফোরক। উদ্ধার হয়েছে ৩০৪ পিস জিলেটিন স্টিক সহ বিভিন্ন সামগ্রী। গ্রেফতার করা হয়েছে বাড়ি মালিক শরিফুল ইসলামকে। ধৃতকে আজ শুক্রবার রামপুরহাট আদালতে পেশ করা হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। কি উদ্দেশ্যে এত পরিমাণে বিস্ফোরক দ্রব্য মজুত রাখা হয়েছিল সেই নিয়ে তদন্ত নেমেছে রামপুরহাট থানার পুলিশ। পাশাপাশি এই চক্রের সাথে আর কে কে জড়িত সেই নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।