অনির্দিষ্টকালের অনশনের কারণে জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। তাঁর চিকিৎসা দল জানিয়েছে যে তাঁর শরীর এখন পেশির প্রোটিন ভাঙতে শুরু করেছে। অনশন আরও দীর্ঘায়িত হলে যে কোনও মুহূর্তে তাঁর 'মাল্টি-অর্গান ফেলিওর' (একাধিক অঙ্গ বিকল) হয়ে প্রাণহানির আশঙ্কা করছেন চিকিৎসকরা।চিকিৎসকদের মতে, টানা অনশনের ফলে মানবদেহে বেশ কিছু বিপজ্জনক পরিবর্তন ঘটে।শরীরে গ্লুকোজ ও ফ্যাট ফুরিয়ে যাওয়ার পর দেহ নিজেই নিজের পেশিকে ভেঙে শক্তি সংগ্রহ করতে শুরু করে।শরীরের পেশি ক্ষয়ের ফলেই রক্তে ইউরিক অ্যাসিড এবং কিটোনের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যায়।এই পর্যায়ে পৌঁছালে রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা কমে যায়, যার ফলে কিডনি, হার্ট এবং মস্তিষ্কের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলি কাজ করা বন্ধ করে দিতে পারে।ইতিমধ্যেই ৯ কেজিরও বেশি কমে গেছে। গত ২৪ ঘণ্টায় তাঁর ওজন আরও ৩৫০ গ্রাম হ্রাস পেয়ে এখন ৫৬.৫৫ কেজিতে দাঁড়িয়েছে।