বাইরে অভিজাত, ভিতরে কী হাল? কান্দির রেস্তোরাঁয় ফুড সেফটি অভিযানে চাঞ্চল্য
মুর্শিদাবাদের কান্দি শহরের নামী-দামি রেস্তোরাঁয় হঠাৎ ফুড সেফটি বিভাগের হানা। রান্নাঘরে ঢুকতেই আধিকারিকদের চোখ কপালে, কোথাও দীর্ঘদিনের মাংস ও চিংড়ি, কোথাও আবার মিলল মেয়াদোত্তীর্ণ মশলা, তেল, ঘি ও রান্নার সামগ্রী। এমনকি নষ্ট হয়ে যাওয়া খাবারও ফেলে দিতে হল আধিকারিকদের। ফুড সেফটি সপ্তাহের মধ্যেই এই অভিযানে রেস্তোরাঁগুলির খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে উঠল একাধিক প্রশ্ন। এদিন খাবারের মান ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতেই এই অভিযান বলে খাদ্য-সুরক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। ফুড সেফটি সপ্তাহ উপলক্ষে জেলার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানে ধারাবাহিকভাবে এমন অভিযান চালানো হচ্ছে। কান্দির এই অভিযানে খাবারের গুণমান এবং রান্নাঘরের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার উপর বিশেষ জোর দেওয়া হয়।
#kandi #kandinews #murshidabadwestbengal #news #BJPGovernment #bangladarshan #BJPNEWS