কবরস্থানে বোমার স্তূপ! ভরতপুরে পুলিশের অভিযানে উদ্ধার বিপুল বিস্ফোরক
কবরস্থানের আড়ালেই কি চলছিল বিস্ফোরকের মজুত? গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালাতেই সামনে এল চাঞ্চল্যকর ছবি। মুর্শিদাবাদের ভরতপুরে হরিশ্চন্দ্রপুরে কবরস্থান থেকে উদ্ধার বিপুল পরিমাণ বোমা। ঘটনাস্থলে পৌঁছেছে বোম স্কোয়াড টিম। পুলিশ সূত্রে গিয়েছে, মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর মাঠপাড়া কবরস্থানে বোমা মজুত থাকার খবর পেয়ে তড়িঘড়ি অভিযান চালানো হয়। তল্লাশি চালাতেই একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বোম স্কোয়াডের বিশেষ দল। উদ্ধার হওয়া বোমাগুলি নিরাপদে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, কবরস্থানের ভিতরে এত বিপুল পরিমাণ বোমা মজুত করল কারা? কোথা থেকেই বা এল এই বিস্ফোরক? পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ।
#bharatpur #murshidabad #kwndi #Bharatpur #news #WestBengal #WBP #BJPGovernment