কান্দিতে ‘বানর’ কাণ্ড, অধীরের নিশানায় কারা?
কান্দির প্রাক্তন বিধায়ক অপূর্ব সরকার ও তাঁর ভাইকে নিশানা করে ‘বানর’ বলে আক্রমণ অধীর রঞ্জন চৌধুরীর। আর সেই মন্তব্য ঘিরেই ফের উত্তপ্ত মুর্শিদাবাদের রাজনীতি। এদিনের কর্মীসভায় কান্দি, বড়ঞা ও ভরতপুর ব্লকের একাধিক তৃণমূল কংগ্রেস নেতা-কর্মী ও জনপ্রতিনিধি কংগ্রেসে যোগদান করেন। তাঁদের হাতে কংগ্রেসের পতাকাহেড লাইনতুলে দেন দলীয় নেতৃত্ব। সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কান্দির প্রাক্তন বিধায়ক অপূর্ব সরকার ও তাঁর ভাই পার্থ প্রতিম সরকারকে নিশানা করেন অধীর রঞ্জন চৌধুরী। কান্দিকে ‘ফাঁকা’ করে দেওয়ার অভিযোগ তুলে তাঁদের ‘বানর’ বলে কটাক্ষ করেন তিনি। অধীরের এই মন্তব্যকে ঘিরে কান্দির রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।