করিমগঞ্জের গর্বিত সন্তান মৈত্রায়ণ দাস ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদ থেকে ক্যাপ্টেন পদে উন্নীত হয়েছেন। রাঁচিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাঁর পিতা প্রাক্তন সাংসদ ও চারবারের বিধায়ক মিশন রঞ্জন দাস এবং কর্নেল রবি কান্ত তাঁকে ক্যাপ্টেনের ব্যাজ পরিয়ে দেন। এ সময় তাঁর মা, প্রধান শিক্ষিকা সুস্মিতা দাসও উপস্থিত ছিলেন।