মায়ের কিডনিতে বেঁচে থাকার স্বপ্ন, সরকারি হাসপাতালেই মিলল জীবনের দ্বিতীয় সুযোগ
মায়ের শরীরের অঙ্গেই একদিন পেয়েছিলেন নতুন জীবন। ভেবেছিলেন, এবার হয়তো সুস্থভাবে এগিয়ে চলবে জীবনের পথ। কিন্তু ভাগ্যের কঠিন পরীক্ষা যেন পিছু ছাড়ল না! বিরল কিডনি রোগের সঙ্গে লড়াই, তারই মাঝে আচমকা হৃদ্যন্ত্রের জটিলতা। একসময় ঘনিয়ে এসেছিল গভীর সংকট। কিন্তু হাল ছাড়েননিএ চিকিৎসকেরা। আর সেই লড়াইয়ের সাক্ষী থাকল কান্দি মহকুমা হাসপাতাল। সরকারি হাসপাতালের চিকিৎসায় সুস্থ হয়ে অবশেষে বাড়ি ফিরলেন কান্দির অঙ্কিতা দাস। মায়ের ভালোবাসা আর চিকিৎসকদের নিরলস প্রচেষ্টায় আরও একবার জীবনের পথে ফিরলেন তিনি।
#kandi #news #WestBengal #Banglanews #BJPGovernment #kandinews #hospital #murshidabad