মহিলা এমন কাণ্ড ঘটিয়েছে যে যুবক এখনো হাসপাতালে চিকিৎসাধীন
বিসর্জনে নাবালিকাকে নিগ্রহের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন একজন ।ঘটনায় পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে হাবড়ার কাশিপুর পূর্বাশাপল্লী এলাকায়।
অভিযোগ বিবাদ চলাকালীন এক ব্যক্তির অন্ডকোষ চিপে ধরে জয়া বল নামে এই গৃহবধূ।
আক্রান্ত যুবক হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনায় অভিযুক্ত গৃহবধূ জয়া বল ,তার স্বামী দীপজয় মল্লিক ও ভাই শিবাজীত বলকে গ্রেফতার করেছে। আজ ধৃতদের তোলা হয় বারাসাত আদালতে। গন্ডগোলের সূত্রপাত বছর চোদ্দোর এক কিশোরীকে আপত্তিকর ভাবে গায়ে হাত দেয় শিবাজীত নামে যুবক। পরিবার ও এলাকার লোকজন সে নিয়ে শিবাজীদের বাড়িতে বলতে গেলে অভিযোগ পুলিশ যাদের গ্রেপ্তার করেছে সেই অভিযুক্তরা স্থানীয়দের ও পরিজনদের উপর হামলা করে। অবশ্য ধৃত জয়া থানা থেকে আদালতের উদ্দেশ্যে পিজন ভ্যানে ওঠানোর পর দাবি করে তাকেই কয়েকজনের তরফে হেনস্থা করা হয়েছিল।