এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ উদ্যোগে সিউড়িতে আয়োজিত তিরঙ্গা যাত্রা।উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক তথা রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি বীরভূম জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি, রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা, সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা, দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা সহ রাষ্ট্রপ্রেমী মানুষজন।দেশের ঐক্য, অখণ্ডতা ও জাতীয়তাবাদের বার্তা নিয়ে তিরঙ্গার গৌরবকে সামনে রেখে এই যাত্রায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।