প্রশাসনের নির্দেশ অমান্য! বরাবাজারে ৫টি গরু বাজেয়াপ্ত করে গোশালায় পাঠাল পুলিশ
দুর্ঘটনা কমাতে গত ২ আগস্ট বরাবাজার শহরে গবাদি পশু রাস্তায় না ছাড়ার জন্য মাইকিং করে প্রশাসন।
বারণ সত্ত্বেও দিনে ও রাতে বরাবাজারের বিভিন্ন রাস্তায় অবাধে ঘুরে বেড়াচ্ছিল মালিকহীন গবাদি পশু, যার ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল।
পরিস্থিতি সামাল দিতে শনিবার রাতে অভিযান চালিয়ে রাস্তা থেকে ৫টি গরু উদ্ধার করে রাতেই গোশালায় পাঠায় পুরুলিয়ার বরাবাজার থানার পুলিশ।
গবাদি পশুর মালিকদের শেষ সতর্কবার্তা— পশুদের নিরাপদ স্থানে আটকে রাখুন, অন্যথায় কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Barabazar News/বরাবাজার নিউজ