কমলপুরে নাকা চেকিংয়ে ২৯.৮০০ কেজি গাঁজা উদ্ধার, আটক এক
কমলপুর থানার অন্তর্গত দুর্গাচৌমুহনী এলাকায় নাকা চেকিং চালিয়ে একটি চারচাকার গাড়ি থেকে ২৯.৮০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তল্লাশির সময় গাড়িটিকে আটক করে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজা ও গাড়িটি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় কমলপুর থানায় এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ধলাই জেলা পুলিশ।
নাকা চেকিং ও মাদকবিরোধী অভিযানে পুলিশের এই সাফল্যে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
#DhalaiPolice #KamalpurPS #GanjaSeizure #NDPSAct