শিলচরে মাদকবিরোধী অভিযান, ১৮০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার তিন সন্দেহভাজন পাচারকারী
মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। শিলচরের ইন্ডিয়া ক্লাব পয়েন্টে অভিযান চালিয়ে তিন সন্দেহভাজন মাদক পাচারকারীকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ১২টি সাবানের কেসে লুকিয়ে রাখা মোট ১৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
#CacharPolice #Silchar #DrugSeizure #AntiNarcoticsOperation #HeroinSeized #AssamPolice #WarAgainstDrugs #AssamNews #TARANGATV