তীর্থভূমি মায়াপুরের আধ্যাত্মিক আবহ ও ভক্তির আবেশের সঙ্গে এবার আরও নিবিড় সেতুবন্ধনে আবদ্ধ হলো উত্তরবঙ্গ। মায়াপুর থেকে বালুরঘাট ও শিলিগুড়ি পর্যন্ত সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় ভক্ত-পুণ্যার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেরই যাতায়াত হবে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়। মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা এই উদ্যোগে যোগ করেছে মানবিকতার নতুন মাত্রা।
যোগাযোগের নতুন এই পথ ধরে আরও প্রসারিত হোক তীর্থযাত্রার আনন্দ, মানুষের সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক।