#RIP পাহাড় জয়ের স্বপ্ন নিয়ে গিয়েছিলেন, কিন্তু ঘরে ফিরলেন কফিনবন্দি হয়ে! উত্তরকাশীর মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো বাঁকুড়ার চার যুবকের নিথর দেহ অবশেষে ফিরল নিজের গ্রামে।
শালবনী গ্রামের মাঠে একে একে চারটি কফিন পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য থেকে শুরু করে আত্মীয়-পরিজন ও গ্রামবাসীরা। সন্তানদের ফিরে আসার অপেক্ষায় থাকা পরিবারগুলির কাছে মুহূর্তেই সব স্বপ্ন যেন ভেঙে চুরমার হয়ে গেল।
যাঁরা পাহাড় জয়ের স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিলেন, তাঁদের এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া গোটা এলাকায়। চার যুবকের অকালপ্রয়াণে আজ বাকরুদ্ধ বাঁকুড়া। দেখুন সেই চিত্র