Public App Logo
Jansamasya
हादसा
News
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Crime
Jharkhand
Up
Bollywood
दिल्ली
Breakingnews
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
सोशल_मीडिया
Mp
Nsui
Pmmodi
Rahulgandhi
Actor
Haryana

#horoscope: আজকের রাশিফল ৪/৬/২০২৬ মেষ/ Aries রাশিফল Rashifal : যাচাই না করে কারও সম্পর্কে সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রের সমস্যা বাড়িতে নিয়ে আসবেন না। বিজ্ঞানের পড়ুয়ারা নিজেদের প্রজেক্ট নিয়ে চিন্তাভাবনা করুন। বৃষ/ Taurus রাশিফল Rashifal : বুদ্ধির দৌলতে কঠিন কাজ অনায়াসে হাসিল করতে পারেন। ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। পরিবারের কোন সদস্যসের স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিতে পারে। মিথুন/ Gemini রাশিফল Rashifal : আত্মবিশ্বাস বজায় রাখুন। অলসতার কারণে গুরুত্বপূর্ণ কাজ হাতছাড়া হতে পারে। কর্মদক্ষতা বৃদ্ধি করুন। সহকর্মীদের সঙ্গে অযথা ঝগড়া করবেন না। যা দায়িত্ব পাচ্ছেন, তা সানন্দে গ্রহণ করুন। ব্যবসায়ীদের জন্য দিনটা ভাল। বাইরের খাবার খাবেন না। গুরুত্বপূর্ণ বিষয়ে বাবা অথবা পরিবারের বয়স্কদের পরামর্শ নিন। কর্কট/ Cancer রাশিফল Rashifal : আত্মীয়ের সঙ্গে আপনার ঝামেলা বাড়তে পারে। ভাবনা কমান, এতে আপনি বেশি ভালো থাকবেন। এই রাশির ছাত্র-ছাত্রীদের আজকে পুরো দিন আনন্দে কাটতে পারে। সিংহ/ Leo রাশিফল Rashifal : আজকের দিনটা খুশি ও ইতিবাচক যাবে। কর্মদক্ষতা বৃদ্ধি করে আয় বাড়ান। যুবাদের ক্ষেত্রে কেরিয়ারে নতুন দিশা খুলতে পারে। বাড়ির অন্দরসজ্জা পরিবর্তন করবেন বলে যাঁরা ভাবছেন, এখনই সঠিক সময়। কন্যা/ Virgo রাশিফল Rashifa : যতটা পারবেন চাপ নেওয়া বা চিন্তার থেকে দূরে থাকার চেষ্টা করুন। এটি আপনার শরীরের ওপরে খারাপ প্রভাব ফেলবে। খোলা খাবার খাবেন না। আজ আপনার কিছু নতুন বন্ধু হতে পারে। পরিচিত ব্যক্তির প্রতি আপনার খারাপ ব্যবহার আপনাদের সম্পর্কে ভাঙন আনতে পারে। তুলা/ Libra রাশিফল Rashifal : পরিবারে তর্ক এড়িয়ে চলুন। চাকরির ক্ষেত্রে সুখবর আসতে পারে। পার্টনারশিপ ব্যবসায় লাভের সম্ভাবনা। যুব-প্রতিভা প্রকাশ পেতে পারে। বাবা-মায়েরা সন্তানদের প্রতি সচেতন হন। হাসি-ঠাট্টা-মস্করা দিয়ে বাড়ির পরিবেশ হাল্কা রাখুন। বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : আপনার কল্পনা গুলো আজ বাস্তবে রূপান্তরিত হতে পারে। আজ আপনার জীবনসঙ্গী আপনাকে পৃথিবীর একমাত্র আপনজন বলে মনে করবে। দিনটি শুভ সম্ভাবনাময় হতে পারে। ধনু/ Sagitarious রাশিফল Rashifal : কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে। তবে প্রতিপক্ষ থেকে সাবধান, মানসিক শান্তি বিঘ্ন আসতে পারে। কর্মক্ষেত্রে কাজ ও ব্যবহার সম্পর্কে সচেতন থাকুন। কর্মক্ষেত্রে সুখবরের সম্ভাবনা। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। পরিবারের সদস্যের মতামতকে গুরুত্ব দিন। মকর/ Capricorn রাশিফল Rashifal : নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। ফাকা সময়ে বাড়ির চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। আপনি সবসময় যেরকম কাজ খুঁজছিলেন আজ ঠিক সেরকম কাজ আপনি পেতে পারেন। প্রেমের দিক দিয়ে আজকের দিনটা খুব বেশি ভালো নাও হতে পারে। কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : আপনার ব্যবহারে তিক্ততার ফলে কাছের মানুষ দূরে সরে যেতে পারেন। গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দিন। কর্মক্ষেত্রে সমালোচনার সম্মুখীন হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটা ভাল যাবে। যুবদের কেরিয়ারে নতুন দিশা আসতে পারে। মীন/ Pisces রাশিফল Rashifal : পরিবারের সদস্যদের সময় দিন। তাদের দুঃখ ভাগ করে নেবার চেষ্টা করুন। আজ আপনার হৃদয় ও মনে প্রেম রাজ করবে। তাই প্রেমের দিন হিসেবে আজকের দিনটি ভালো। আপনি কোনো কাজে গোটাদিন ব্যস্ত থাকলে বিকেলে ছুটি নিয়ে কোথাও বেরাতে যেতে পারেন। এতে আপনার দিনটি আরো সুন্দর হয়ে উঠবে। ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত GNE বাংলার নেই। GNE বাংলা জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

MORE NEWS