শোক সংবাদ।
আসামের প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের চারবারের বিধায়ক ও জননেতা সিদ্দিক আহমেদ আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ রবিবার সকাল ৮টা ১০ মিনিটে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আজ রবিবার বিকেল ৪টা ৩০ মিনিটে পুরান বাড়ি, টুকেরবাজারে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
সংবাদ বাংলা North East-এর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা।