
কাটিগড়ায় কংগ্রেসের টিকিট ঘিরে জোর জল্পনা, সন্দীপ দাস–পাপন দেব সমর্থকদের পাল্টাপাল্টি দাবি
কাটিগড়া : ১১৬ নং কাটিগড়া বিধানসভা সমষ্টিতে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, কাটিগড়া আসনে কংগ্রেসের টিকিট পাচ্ছেন সন্দীপ দাস। এই খবর প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
তবে এর পরপরই আরেক টিকিট প্রত্যাশী পাপন দেবের সমর্থকেরা সামাজিক মাধ্যমে পাল্টা অবস্থান নেন। তাঁদের দাবি, পাপন দেবের টিকিট কার্যত নিশ্চিত, শুধু আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি। সমর্থকদের পক্ষ থেকে দেওয়া এক স্ট্যাটাসে বলা হয়, “গুজবে কান দেবেন না। কাটিগড়ায় এবার শক্ত ও গ্রহণযোগ্য মুখ হিসেবেই সামনে আসছেন পাপন দেব।”
সমর্থকদের বক্তব্য অনুযায়ী, গত কয়েক মাস ধরে সমষ্টির বিভিন্ন প্রান্তে ধারাবাহিক জনসংযোগ, সাংগঠনিক বৈঠক, কর্মীসভা ও বিভিন্ন সামাজিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখেছেন পাপন দেব। তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সাধারণ মানুষের সমস্যা নিয়ে সরব উপস্থিতিই তাঁকে এগিয়ে রেখেছে বলেও দাবি করা হয়।
অন্যদিকে সন্দীপ দাসের সমর্থক মহলও নিজেদের অবস্থানে অনড়। তাঁদের দাবি, দলীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সাংগঠনিক অভিজ্ঞতার ভিত্তিতেই সন্দীপ দাসের নাম এগিয়ে রয়েছে।
ফলে কাটিগড়ায় কংগ্রেসের টিকিট ঘিরে তৈরি হয়েছে দ্বিমুখী জল্পনা। যদিও দলীয়ভাবে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। রাজনৈতিক মহলের মতে, চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত জল্পনা-কল্পনা চলতেই পারে। এখন সকলের নজর কংগ্রেসের কেন্দ্রীয় ও প্রাদেশিক নেতৃত্বের ঘোষণার
Silchar, Cachar | Sep 10, 2026