Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
India
Coronavirus
किसान
कांग्रेस
Accident
Congress
Modi
Delhi
Viral
Up
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Mp
Madhyapradesh
Pmmodi
Kerala
Rahulgandhi
Chhattisgarh
Uttarpradesh
Haryana

ভিয়েতনামে ডুবল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, মৃত অন্তত ১৫ Bengal icon news ভিয়েতনামের ফু কুওক দ্বীপে পর্যটক বোঝাই নৌকা ডুবে মৃত্যু হল ১৫ জনের।মৃতরা সকলেই ভারতীয় নাগরিক বলে জানা যাচ্ছে। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। এই ঘটনায় হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে দূতাবাসের তরফে। এই দুর্ঘটনার কথা এক্স হ্যান্ডেলে প্রকাশ্যে এনেছে ভারতীয় দূতাবাস। যেখানে বলা হয়েছে, ‘ভিয়েতনামের ফু কুওক দ্বীপে ভারতীয় পর্যটক বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে।’ মর্মান্তিক এই দুর্ঘটনায় ভারতীয় নাগরিকদের সহায়তার জন্য হো চি মিন সিটিতে অবস্থিত ভারতীয় কন্স্যুলেট জেনারেল এবং হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে কন্ট্রোলরুম খোলা হয়েছে।জানা গিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরই স্থানীয় প্রশাসনের তরফে শুরু হয় উদ্ধারকাজ। নৌকা উলটে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে আশপাশে থাকা পর্যটকদের অন্যান্য নৌকাগুলি দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ও উদ্ধারকাজে যোগ দেয়। এক নৌকা চালকের দাবি, দুর্ঘটনার ৫ মিনিট পর তিনি সেখানে পৌঁছন এবং উলটে যাওয়া নৌকা থেকে কয়েকজন যাত্রীকে উদ্ধার করেন। উল্টে যাওয়া নৌকাটির ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়ে। মাত্র কয়েকজন জীবিত অবস্থায় বের করে আনা সম্ভব হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় আন থোইয়ের কাছে সমুদ্র উত্তাল ছিল। যার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। এখনও পর্যন্ত এই ঘটনায় ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি অনেকেই এখনও নিখোঁজ।

MORE NEWS