
অঞ্চলের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি মেনে মহেশতলা নতুনহাট বেহাল রাস্তার সংস্কারের কাজ শুরু করলেন বিধায়ক শুভাশিস দাস। বিধায়ক কথা দিয়েছিলেন কয়েক সপ্তাহের মধ্যে আমরা রাস্তা সংস্কারের কাজ শুরু করব সেই কথা মত মহেশতলা নতুনহাট রাস্তা সংস্কারে কাজে হাত লাগালেন।দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার নতুনহাট এলাকায় রাস্তার বেহাল দশা এবং জল জমার কারণে সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বর্ষা নামতেই রাস্তাটি কার্যত যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে, যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।পিচ রাস্তা ধসে বড় বড় গর্ত তৈরি হয়েছে। জল জমে থাকায় গর্তের গভীরতা বুঝতে না পেরে প্রায়শই মোটর সাইকেল বা সাইকেল আরোহীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। অফিসযাত্রী ও স্কুলপড়ুয়াদের প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে।
রাস্তা সংস্কার যখন শুরু হল সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল। কেউ কেউ বলছেন খানিকটা হলেও সুবিধা হল। আবার কেউ বলছেন একটা বর্ষাতে এই রাস্তা কিন্তু আবার খানা খান্দে ভর্তি হয়ে যাবে। অঞ্চলের পথ চলতি সাধারণ মানুষের বক্তব্য যদি এই রাস্তাটি ব্লক দিয়ে সুন্দরভাবে বানানো যায় তাহলে আমরা দীর্ঘদিন এই রাস্তাটা ব্যবহার করতে পারব। যদিও এখানে বড় বড় মালবাহী লরি চলাচল করে , সেই জন্য ব্লক দিয়ে তৈরি রাস্তার প্রয়োজন আছে।
আবার কেউ কেউ রাস্তা নির্মিত ব্যবহার সামগ্রী নিয়ে প্রশ্ন তুলেছেন। এসবের পরেও বেশ কিছু মানুষ আশার আলো দেখছেন যাই হোক অবশেষে শুরু তো হল।
#মহেশতলা #mohestola #MOHESHTAPOUROSHOBHA