
বীরভূমের লাভপুর থানার চৌহাট্টা এলাকায় হনুমান মন্দির সংলগ্ন একটি রামসীতা মন্দিরে গভীর রাতে দুষ্কৃতী হামলার অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ, সোমবার গভীর রাতে দুষ্কৃতীরা মন্দিরে ঢুকে রাম, সীতা ও লক্ষ্মণের শ্বেতপাথরের বিগ্রহ ভাঙচুর করে এবং মন্দির চত্বরে রক্ত ছিটিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন লাভপুর থানার ওসি আব্দুল গাফফার এবং নানুর সার্কেলের সিআই মিঠুন বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন বোলপুরের এসডিপিও অর্পিত আর. পারেখ, অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় এবং বীরভূম জেলা পুলিশ সুপার বিদীত রাজ বন্দেশ। এলাকাটি ঘিরে ফেলে ফরেনসিক দলকে খবর দেওয়া হয়েছে নমুনা সংগ্রহের জন্য।
জেলা পুলিশ সুপার জানান, ঘটনার পূর্ণাঙ্গ ও কড়া তদন্ত চলছে। দোষীদের দ্রুত চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে।
(বিশেষ দ্রষ্টব্য: এই পোস্টের ছবিটি এআই (AI) দ্বারা নির্মিত।)
#BirbhumNews #Labhpur #CrimeUpdate #BreakingNews #BengalNews #PoliceInvestigation