গঙ্গাসাগরে রামলালা মন্দির প্রতিষ্ঠার পথে বামনখালি! রাজস্থান থেকে এলেন শ্রী রামচন্দ্র ও হনুমানজীর পাথরের মূর্তি 🛕🚩
গঙ্গাসাগরের পবিত্র ভূমিতে রামলালা মন্দির প্রতিষ্ঠার উদ্যোগকে ঘিরে বামনখালিতে শুরু হয়েছে নতুন প্রস্তুতি। মন্দির প্রতিষ্ঠার লক্ষ্যে সুদূর রাজস্থান থেকে গঙ্গাসাগরে আনা হয়েছে প্রভু শ্রী রামচন্দ্র ও হনুমানজীর পাথরের মূর্তি।
মূর্তি দুটি বামনখালিতে পৌঁছতেই ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও আবেগ। মূর্তি দর্শনে ভিড় জমান বহু মানুষ। গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে।
স্থানীয়দের উদ্যোগে ধর্মীয় ভাবাবেগ ও রামভক্তিকে সামনে রেখে রামলালা মন্দির প্রতিষ্ঠার এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে শ্রী রামচন্দ্র ও হনুমানজীর মূর্তি দুটি বামনখালি এলাকার অস্থায়ী বড় মা ও গ্রহরাজ শনিদেবের মন্দিরে রাখা হয়েছে।
মন্দির প্রতিষ্ঠার এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। আগামী দিনে মন্দির নির্মাণের কাজ কীভাবে এগিয়ে যায়, এখন সেদিকেই নজর এলাকাবাসীর।
#গঙ্গাসাগর #বামনখালি #রামলালা #শ্রীরাম #হনুমানজী #জয়শ্রীরাম #রামমন্দির #সাগর #দক্ষিণ২৪পরগনা #Gangasagar #JaiShreeRam #RamMandirDonation