গঙ্গাসাগর মেলা ২০২৭ আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, ইতিমধ্যে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার কথা বারংবার উঠে এসেছে।।
আজ গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সম্মুখে ভাঙ্গন বিধ্বস্ত সমুদ্র সৈকত, মেলার গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা, সাগর বিধানসভার বিধায়ক সুমন্ত মন্ডল দক্ষিণ 24 পরগনা জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি সহ বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা।
যাত্রীদের নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থা , পানীয় জল, সমুদ্র সৈকত মেরামত বিভিন্ন বিষয়ের উপর এই দিন বিস্তারিত আলোচনা হয়।।
সব মিলিয়ে আসন্ন গঙ্গাসাগর মেলা কে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে।।