Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
India
Coronavirus
किसान
कांग्रेस
Accident
Congress
Modi
Delhi
Viral
Up
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Mp
Madhyapradesh
Pmmodi
Kerala
Rahulgandhi
Chhattisgarh
Uttarpradesh
Haryana

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নদী-সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ প্রশাসনের, উপকূলে জারি সতর্কতা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা। রাতভর জেলার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। আজ সকালেও আকাশ মেঘাচ্ছন্ন, মাঝে মাঝেই বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে নদী ও সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে প্রশাসন। আবহাওয়া দফতর দিনভর ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে। জেলার বিভিন্ন নিচু এলাকায় জল জমে জনজীবন ব্যাহত হয়েছে। রাস্তাঘাটে জল জমে যান চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে। উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভাবে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত রয়েছে।

MORE NEWS