Public App Logo
Jansamasya
हादसा
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
कांग्रेस
Accident
Congress
Modi
Delhi
Viral
Crime
Up
अमित_शाह
Bollywood
दिल्ली
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Mp
Nsui
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
यूपी
Uttarpradesh

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে যায় ৫৬ লক্ষ টাকা। ২০২৫ এর নভেম্বরে ঘটনা ঘটলেও বহুদিন অতিক্রান্ত। এর মধ্যে হয়ে গিয়েছে রাজ্যে রাজনৈতিক পালাবদল। অবশেষে বড় সাফল্য কলকাতা পুলিশের সাইবার শাখার। সাংসদের একাউন্ট থেকে টাকা গায়েব করার মূল অভিযুক্ত মোকুলেশর রেজাকে অসমের রাঙাপানি এলাকা থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার শাখা। সূত্রের খবর, ধৃতকে আজই আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। কলকাতার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হাইকোর্ট শাখায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি একাউন্ট রয়েছে। অভিযুক্ত মোকুলেশর রেজা সুপরিকল্পিতভাবে বিপুল অঙ্কের টাকা একাউন্ট থেকে সরিয়ে ফেলেন। উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আসানসোল দক্ষিণের বিধায়ক ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর সেই সময় তাঁর নামে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিধানসভার উপ শাখায় একটি অ্যাকাউন্ট খোলা হয়েছিল। জানা গিয়েছে, ওই উপ শাখা SBI-র হাইকোর্ট শাখার অধীন। বিধায়ক হিসাবে পাওয়া তাঁর যাবতীয় ভাতা ওই অ্যাকাউন্টেই জমা পড়ত, আর সেই অ্যাকাউন্টেই ঘটে বিপত্তি। শ্রীরামপুরের সাংসদ হওয়ার পর থেকে বিধানসভার ওই অ্যাকাউন্টে দীর্ঘ দিন ধরে কোনও লেনদেন ছিল না। ফলে অ্যাকাউন্টটি ‘ডরম্যান্ট অ্যাকাউন্টে’ পরিণত হয়ে যায়। আর সেখান থেকেই জালিয়াতি করে চুরি যায় টাকা। পুলিশ সূত্রে খবর ধৃত জালিয়াতি করে নেওয়া সেই টাকা দিয়ে বিপুল সোনা কেনা কিনেছিলেন। বর্তমানে ওই সোনাগুলি উদ্ধারের চেষ্টা চলছে। আজই ধৃতকে আদালতে তোলা হবে। অন্যদিকে টাকা ফেরত পাওয়ার পর স্বস্তি পেলেও, ব্যাঙ্কিং সুরক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে সরব হলেন তৃণমূল সাংসদ। তাঁর কথায়, সাংসদ বলেই টাকা হয়তো ফেরত পেয়েছেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে হলে কী অবস্থা হত, তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন তিনি। কেন্দ্রীয় সরকাররের বিরুদ্ধেও অভিযোগ তুলেছিলেন।

Kolkata, Kolkata | Jun 27, 2026
তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে যায় ৫৬ লক্ষ টাকা। ২০২৫ এর নভেম্বরে ঘটনা ঘটলেও বহুদিন অতিক্রান্ত। এর মধ্যে হয়ে গিয়েছে রাজ্যে রাজনৈতিক পালাবদল। অবশেষে বড় সাফল্য কলকাতা পুলিশের সাইবার শাখার। সাংসদের একাউন্ট থেকে টাকা গায়েব করার মূল অভিযুক্ত মোকুলেশর রেজাকে অসমের রাঙাপানি এলাকা থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার শাখা। সূত্রের খবর, ধৃতকে আজই আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। কলকাতার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হাইকোর্ট শাখায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি একাউন্ট রয়েছে। অভিযুক্ত মোকুলেশর রেজা সুপরিকল্পিতভাবে বিপুল অঙ্কের টাকা একাউন্ট থেকে সরিয়ে ফেলেন। উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আসানসোল দক্ষিণের বিধায়ক ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর সেই সময় তাঁর নামে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিধানসভার উপ শাখায় একটি অ্যাকাউন্ট খোলা হয়েছিল। জানা গিয়েছে, ওই উপ শাখা SBI-র হাইকোর্ট শাখার অধীন। বিধায়ক হিসাবে পাওয়া তাঁর যাবতীয় ভাতা ওই অ্যাকাউন্টেই জমা পড়ত, আর সেই অ্যাকাউন্টেই ঘটে বিপত্তি। শ্রীরামপুরের সাংসদ হওয়ার পর থেকে বিধানসভার ওই অ্যাকাউন্টে দীর্ঘ দিন ধরে কোনও লেনদেন ছিল না। ফলে অ্যাকাউন্টটি ‘ডরম্যান্ট অ্যাকাউন্টে’ পরিণত হয়ে যায়। আর সেখান থেকেই জালিয়াতি করে চুরি যায় টাকা। পুলিশ সূত্রে খবর ধৃত জালিয়াতি করে নেওয়া সেই টাকা দিয়ে বিপুল সোনা কেনা কিনেছিলেন। বর্তমানে ওই সোনাগুলি উদ্ধারের চেষ্টা চলছে। আজই ধৃতকে আদালতে তোলা হবে। অন্যদিকে টাকা ফেরত পাওয়ার পর স্বস্তি পেলেও, ব্যাঙ্কিং সুরক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে সরব হলেন তৃণমূল সাংসদ। তাঁর কথায়, সাংসদ বলেই টাকা হয়তো ফেরত পেয়েছেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে হলে কী অবস্থা হত, তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন তিনি। কেন্দ্রীয় সরকাররের বিরুদ্ধেও অভিযোগ তুলেছিলেন। - Kolkata News