Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
India
Coronavirus
किसान
कांग्रेस
Accident
Congress
Modi
Delhi
Viral
Up
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Mp
Madhyapradesh
Pmmodi
Kerala
Rahulgandhi
Chhattisgarh
Uttarpradesh
Haryana

*৯ দিন পর হদিশ! বকখালির চরে উল্টে পড়ে শংকরপুরের 'মা কালী' ট্রলার, ভেতরেই কি আটকে ১৬ মৎস্যজীবী?* অমিত মণ্ডল, বকখালি: দীর্ঘ ৯ দিনের চরম উৎকণ্ঠা এবং অপেক্ষার পর অবশেষে খোঁজ মিলল দীঘার শংকরপুর থেকে নিখোঁজ হয়ে যাওয়া 'মা কালী' ট্রলারটির। কিন্তু ট্রলারটি অক্ষত নেই! বকখালি থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে রক্তেশ্বরী চরের কাছে ট্রলারটিকে সম্পূর্ণ উল্টে থাকা অবস্থায় দেখতে পান স্থানীয় মৎস্যজীবীরা। সবচেয়ে মর্মান্তিক ও আতঙ্কের বিষয় হলো, দুর্ঘটনাগ্রস্ত ওই উল্টে থাকা ট্রলারের ভেতরেই নিখোঁজ ১৬ জন মৎস্যজীবীর আটকে থাকার প্রবল আশঙ্কা করা হচ্ছে। টানা কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটার পর শনিবার সকালে কাকদ্বীপ, নামখানা ও ফ্রেজারগঞ্জের মৎস্যজীবীরা যখন বঙ্গোপসাগরে মাছ ধরতে যাচ্ছিলেন, তখন রক্তেশ্বরী চরের কাছে একটি ট্রলারকে তাঁরা উল্টে থাকতে দেখেন। কাছাকাছি গিয়ে নাম দেখেই তাঁরা নিশ্চিত হন যে, এটি ৯ দিন আগে নিখোঁজ হওয়া শংকরপুরের সেই 'মা কালী' ট্রলার। উত্তাল ঢেউ এবং ওই চরে জল কম থাকার কারণে কোনো ট্রলারই সেটির খুব কাছাকাছি যেতে পারেনি। এরপরই মাঝসমুদ্র থেকে ওয়্যারলেসের মাধ্যমে মৎস্যজীবী সংগঠনগুলির কাছে এই খবরটি পাঠানো হয়। ট্রলারটি রক্তেশ্বরী চরে সম্পূর্ণ উল্টে রয়েছে এবং মৎস্যজীবীদের পরিণতি নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। খবর পেয়ে ইতিমধ্যেই শংকরপুর থেকে ওই ট্রলারের মালিক নামখানায় এসে পৌঁছেছেন। শনিবার ফ্রেজারগঞ্জে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি-সহ অন্যান্য সংগঠন এবং ট্রলার মালিকের মধ্যে একটি জরুরি বৈঠক হয়। এ বিষয়ে বিজন মাইতি বলেন,প্রশাসন এবং কোস্ট গার্ডের সহযোগিতায় রবিবার উল্টে থাকা ট্রলারটিকে দড়ি দিয়ে বেঁধে লায়ালগঞ্জ অথবা ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে টেনে আনার পরিকল্পনা করা হয়েছে। রবিবার ট্রলারটি বন্দরে আনার পরেই নিখোঁজ ১৬ জন মৎস্যজীবীর আসল পরিণতি প্রকাশ্যে আসবে।

MORE NEWS