BIG BREAKINGঃ
অন্নপূর্ণা ঘাট থেকে বরাক নদীতে ঝাঁ*প দেওয়া মা ও শিশুর ম*র*দে*হ উদ্ধার
শিলচরের অন্নপূর্ণা ঘাট থেকে বরাক নদীতে ঝাঁপ দেওয়া এক গৃহবধূ ও তাঁর শিশুসন্তানের ম*র*দে*হ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গনিরগ্রাম বাজার সংলগ্ন বরাক নদী থেকে মা ও শিশুর ম*র*দে*হ উদ্ধার হয়।
ঘটনার বিবরণে জানা গেছে, গত শুক্রবার দুধপাতিল বাগান এলাকার এক গৃহবধূ তাঁর ছোট্ট শিশুকে কোমরে বেঁধে শিলচরের অন্নপূর্ণা ঘাট থেকে বরাক নদীতে ঝাঁ*প দেন। এরপর থেকেই মা ও শিশুর সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল।
মঙ্গলবার গনিরগ্রাম বাজার সংলগ্ন বরাক নদীতে স্থানীয় কয়েকজন মানুষ প্রথমে একটি ম*র*দে*হ ভাসতে দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ম*র*দে*হ উদ্ধার করে। ম*র*দে*হ উদ্ধারের সময় শিশুটিকে মহিলার কোমরে বাঁধা অবস্থায় পাওয়া যায় বলে জানা গেছে।
পুলিশ মা ও শিশুর ম*র*দে*হ উদ্ধার করে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়ার জন্য নিয়ে যায়। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শো*কে*র ছায়া নেমে এসেছে।