শিলচরে ৭০ হাজার সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার দুই
কাছাড় পুলিশের অভিযানে শিলচরের দক্ষিণ কৃষ্ণপুর থেকে ৭০ হাজার সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ট্যাবলেটের মোট ওজন প্রায় ৭.৬ কেজি (গ্রস)। ঘটনায় আজমল উদ্দিন লস্কর ও আজিম উদ্দিন লস্কর নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
#Silchar #CacharPolice #Yaba #DrugSeizure #AssamPolice #WarOnDrugs #Cachar #DrugFreeAssam #AssamNews