বড়ঞায় ভাঙল ক্ষমতার সমীকরণ, সভাপতির ইস্তফা
মুর্শিদাবাদের বড়ঞা পঞ্চায়েত সমিতিতে রাজনৈতিক পরিবর্তন। আনুষ্ঠানিকভাবে সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন সভাপতি সুলতানা খাতুন। বর্তমান বোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়ার পরই এই পরিবর্তন বলে জানা গিয়েছে।
কান্দি মহকুমা শাসকের দপ্তরে মোট ২৪ জন সদস্যের স্বাক্ষর সম্বলিত অনাস্থা প্রস্তাব জমা পড়েছে। আর এরপরই বড়ঞা পঞ্চায়েত সমিতি জাতীয় কংগ্রেসের দখলে যাওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। অনাস্থা প্রস্তাবকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। আগামী দিনে বড়ঞা পঞ্চায়েত সমিতির ক্ষমতার সমীকরণ কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
#burwan #murshidabadwestbengal #news #tmc #Banglanews