ফরিদপুর দুর্গাপুর: মদন মিত্রর বিরুদ্ধে রামচন্দ্রকে মুসলিম বলার অভিযোগ তুলে সনাতনী ঐক্য মঞ্চের বিক্ষোভ দুর্গাপুরের বেনাচিতির পাঁচ মাথা মোড়ে
মদন মিত্রর বিরুদ্ধে রামচন্দ্রকে মুসলিম বলার অভিযোগ তুলে সনাতনী ঐক্য মঞ্চের বিক্ষোভ। পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগে ইউনূস সরকারের বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়। রবিবার সকাল ১১ টায় দুর্গাপুরের বেনাচিতির পাঁচমাথা মোড়ে প্রায় আধঘণ্টা পথ অবরোধ চলে। নেতৃত্বে ছিলেন জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল ও সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত। দুর্গাপুর থানার পুলিশ হস্তক্ষেপ করলে অবরোধ ওঠে ও যান চলাচল স্বাভাবিক হয়।