সারেঙ্গা: বাঁকুড়া লোকসভায় BJP প্রার্থী হারবে ও তাঁর জামানত বাজেয়াপ্ত হবে; সারেঙ্গায় বললেন জেলা তৃণমূলের চেয়ারপার্সন
এবার লোকসভা নির্বাচনে BJP প্রার্থী তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার হারবেন এবং তাঁর জামানত বাজেয়াপ্ত হবে বলে দাবি করলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন অলকা সেন মজুমদার। এদিন একটি দলীয় কর্মসূচিতে সারেঙ্গায় এসে এমনই দাবি করেন তিনি। তিনি বলেন,"উনি সাংসদ ছিলেন, উনি কি উন্নয়নমূলক কাজ করেছেন বলতে পারবেন না। কিন্তু আমরা উন্নয়নের ডালি সাজিয়ে দিয়েছি"।