বান্দোয়ান: বান্দোয়ান বাইপাশে মদের দোকানে তালা ভাঙার CCTV ফুটেজ প্রকাশ্যে
বান্দোয়ান বাইপাশে এই সরকারী লাইসেন্স প্রাপ্ত মদের দোকানের চুরির চেষ্টা চালালো বেশ কয়েক জন যুবক। তবে এলাকায় মেতায়েন থাকা সিভিক কর্মীদের তৎপরতায় চুরির চেষ্টায় ব্যর্থ হয় চোরের দল। ঘটনা শনিবার মধ্য রাতের। সূত্রের খবর রাত দেড় টা নাগাদ একটি ইনোভা গাড়ি নিয়ে হাজির হয় বেশ কয়েকজন যুবক। মুখে গামছা বেঁধে শাটারের চাবি ভাঙার চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনা শোরগোল পড়েছে এলাকায়। বেশ কিছু দিন আগেও ওই দোকান থেকে দেড় লক্ষাধিক টাকার মদ চুরি হয়েছিল বলে অভিযোগ।