কলকাতার নামিদামি রেস্টুরেন্টের রান্নাঘর থেকে উদ্ধার হল কিলো কিলো বাসি পচা মাছ মাংস, অস্বাস্থ্যকর ফুড কালার, পচা চিংড়ি। মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার পড়েই, খাবারের মান নিয়ে বিরাট অ্যাকশনে নেমেছে খাদ্য দফতর।কলকাতার জনপ্রিয় ফুড হাব, ট্যাংরার রেস্তোরাঁয় পুরসভার অভিযানে যে ছবি উঠে এল, তা গা শিউরে ওঠা। প্রায় ৫০০ কেজি মাছ ও মাংস বাজেয়াপ্ত করল পুরসভা।ফ্রিজ থেকে উদ্ধার হয়েছে প্রচুর মাছ-মাংস। কবেকার মাছ-মাংস, উল্লেখ ছিল না তারিখ। তাই কোনও ঝুঁকি না নিয়েই সেই সব মাংস বাজেয়াপ্ত করে পাঠিয়ে দেওয়া হল ধাপায়। অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে খোলা অবস্থায় রাখা ছিল প্রচুর মাছ-মাংস। দাবি কলকাতা পুরসভার কর্মীদের ।