পুরুলিয়া ১: অনাস্থা ভোটে অপসারিত জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, বিজেপি থেকে কি হবে আগামী সহকারি সভাধি পতি
পুরুলিয়া জেলা পরিষদে এক নাটকীয় রাজনৈতিক মোড়ে অনাস্থা ভোটে অপসারিত হলেন সহকারী সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। অনাস্থা প্রস্তাবের তলবি সভায় তৃণমূল কংগ্রেসের ২৯ জন এবং বিজেপির ৩ জনসহ মোট ৩২ জন সদস্যই তাঁর বিরুদ্ধে ভোট দেন। ফলে সর্বসম্মতিক্রমে তিনি পদচ্যুত হন। আগের দিন পর্যাপ্ত সদস্য অনুপস্থিত থাকায় সভাধিপতি নিবেদিতা মাহাতো নিজের চেয়ার রক্ষা করতে পারলেও, সহকারী সভাধিপতির ক্ষেত্রে তৃণমূলের ২৫ জন বিদ্রোহী সদস্য সক্রিয়ভাবে ভোটাভুটিতে অংশ নিয়ে তাঁর অপসার